দৈনন্দিন জীবনের কিছু প্রশ্ন

মাওলানা সেলিম হোসাইন আজাদী | বৃহস্পতিবার, ১২ মে ২০২২ | পড়া হয়েছে 71 বার

মাওলানা সেলিম হোসাইন আজাদী

চেয়ারম্যান, বাংলাদেশ মুফাসসির সোসাইটি, পীর সাহেব, আউলিয়ানগর

উত্তর : বিয়েশাদি মা-বাবার সম্মতি ও সন্তুষ্টি মোতাবেক করা ছেলের নৈতিক ও দ্বীনি দায়িত্ব। মা-বাবার অসম্মতির কারণ যদি কোনো দ্বীনি বিষয় নিয়ে হয়, তাহলে তাদের অসিয়ত অমান্য করে বিয়ে করলে তা শুদ্ধ হলেও ছেলে গোনাহগার হবে। (ইমদাদুল মুফতিন : ৪৪০)।

প্রশ্ন : নারীদের জন্য পায়ে নূপুর, পায়েল ইত্যাদি পরা জায়েজ আছে?

উত্তর : নারীদের পায়ে অলংকার ব্যবহার করার অনুমতি আছে। তবে পরপুরুষের কানে আওয়াজ যায় বা দৃষ্টি আকর্ষণ করার মতো অলংকার ব্যবহার থেকে বিরত থাকতে হবে। (সুরা নুর : ৩১, তাফসিরে ইবনে কাসির : ৬/৪৬, তিরমিজি : ২৭৮৮)।

প্রশ্ন : অমুসলিমের মাধ্যমে খৎনা করালে কোনো গোনাহ হবে?

উত্তর : ইসলামে দুই ধরনের বিধান আছে- একটি মুখ্য, অপরটি সহায়ক। মুখ্য বিধিবিধান বাস্তবায়নের জন্য অবশ্যই মুসলমান হতে হবে। আর সহায়ক বিধিবিধান বাস্তবায়নের জন্য মুসলমান হওয়া জরুরি নয়, তবে হলে ভালো। যেহেতু খৎনা সহায়ক বিধানের অন্তর্ভুক্ত, তাই অমুসলিম দ্বারাও খৎনা করানো যাবে। এতে গোনাহ হবে না। (কিফায়াতুল মুফতি : ২/২৯৬)।

প্রশ্ন : বিয়েতে তিনবার কবুল বলানো কি বাধ্যতামূলক?

উত্তর : বিয়ে সম্পাদনের বেলায় ইজাব-কবুল একবারই যথেষ্ট। একের অধিকবার বলার প্রয়োজন নেই। (আদ্দুররুল মুখতার : ৩/৯)।

প্রশ্ন : নামাজের জন্য অজু করে বাচ্চাকে দুধ পান করালে অজু ভেঙে যাবে?

উত্তর : অজু অবস্থায় দুধ পান করালে অজু ভাঙে না। (ইমদাদুল ফাতাওয়া : ১/৪১)।

প্রশ্ন : কেউ ভুলে বিভিন্ন সময় অনেক কলম নিয়ে এসেছে। তা দিয়ে লিখেছে, যার মালিক খুঁজে পাওয়া যাবে না। এখন করণীয় কি?

উত্তর : কলমগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করতে হবে। প্রকৃত মালিক না পাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়ে গেলে সেসব কলম প্রকৃত মালিকের পক্ষ থেকে কোনো গরিব-মিসকিনকে দান করে দেবে। নিজে গরিব হলে সেসব কলম নিজেও ব্যবহার করতে পারবে। পরে যদি মালিক খুঁজে পাওয়া যায় এবং তার কলম দাবি করে, তাহলে তার প্রাপ্য দিয়ে দিতে হবে। (আদ্দুররুল মুখতার : ৪/২৭৮)।

প্রশ্ন : মোবাইলের রিংটোন হিসেবে কোরআনের আয়াত সেট করা যাবে?

উত্তর : রিংটোন হিসেবে কোরআনের আয়াত ব্যবহার করা নিষেধ। এতে কোরআনের অসম্মান ও আজমত ক্ষুন্ন হয়। (ফতোয়ায়ে হিন্দিয়া : ৫/৩১৬, আহসানুল ফাতাওয়া : ৮/১৭)।

প্রশ্ন : নারীদের নাক ও কান ছিদ্র করা যাবে?

উত্তর : সহিহ হাদিস দ্বারা রাসুল (সা.)-এর যুগ থেকেই মেয়েদের হাতে, গলায়, কানে ও পায়ে অলংকার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। আল্লামা শামি (রহ.)-এর সুচিন্তিত মত হলো, যে সমাজে নারীদের নাকে অলংকার ব্যবহার করার প্রথা আছে, তাদের জন্য নাক-কান ছিদ্র করার অবকাশ আছে। (আল বেদায়া ওয়ান নেহায়া : ১/১৫৪, আল মউসুআতুল ফিকহিয়্যা : ১১/২৭২)।

প্রশ্ন : শখের বশে বিনোদনের জন্য বাসাবাড়িতে খাঁচায় বন্দি করে পাখি পোষা যাবে?

উত্তর : খাঁচায় বন্দি করে পাখি পোষা সম্পর্কে কোরআন-হাদিসে কোনো প্রকার উৎসাহ প্রদান করা হয়নি। তবে তাকে কোনো কষ্ট না দেওয়া এবং খাবার-দাবারের প্রতি যত্নবান হওয়ার শর্তে ইসলামি আইনজ্ঞরা জায়েজ বলেছেন। (বোখারি : ৬২০৩, রদ্দুল মুহতার : ৬/৪০১)।

প্রশ্ন : কেউ যদি একা মুরগি জবাই করে, তবে তা খেতে কোনো নিষেধ আছে কী?

উত্তর : একজনে ধরে মুরগি জবাই করা ও স্ট্যান্ডে মুরগিকে উপুড় করে রেখে দেওয়া জায়েজ। তবে প্রাণীকে অযথা কষ্ট দেওয়া মাকরুহ। (মুসলিম : ৩/৫৬১, রদ্দুল মুহতার : ৯/৪২৪, কিফায়াতুল মুফতি : ১১/৬৩৫)।

লেখাটি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ হয়েছে দেখতে চাইলে এখানে ক্লিক করুন…

মন্তব্য...

comments

কে. আর প্লাজা (১২ তলা) ৩১, পুরানা পল্টন, ঢাকা-১০০০
ফোন: ০২-৯৫১৫৬৪৬, মোবাইল: ০১৭১৮৭৭৮২৩৮, ০১৯৬৫৬১৮৯৪৭
ইমেইল- mawlanaselimhossainazadi1985@gmail.com
ওয়ের সাইট: selimazadi.com