প্রতিবেশীর ঘরে ইফতার আছে কি না খোঁজ নিন

মাওলানা সেলিম হোসাইন আজাদী | রবিবার, ২৬ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 72 বার

মাওলানা সেলিম হোসাইন আজাদী

আরেকটি বিষয় হলো- চিকিৎসা বিজ্ঞানীরাও খুব সতর্ক করে বলেছেন, মানুষ যখন উপবাস ব্রত করে, তখন তার কোনোভাবেই অতিরিক্ত খাওয়া উচিত নয়। ওই দিনগুলো সে রাতে অবশ্যই সীমিত খাবার খাবে। তাহলে দেহ ফিট থাকবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে। নতুবা তার দেহে নানান জটিলতা দেখা দেবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকর কারণে বহু মানুষের ঘরে এখন ইফতার করার মতো ন্যূনতম খাবারটুকুও নেই। এ অবস্থায় আমাদের সাধ্য মতো পাড়া-প্রতিবেশী আত্মীয়দের খোঁজখবর নিতে হবে। যারা কাছাকাছি থাকে যেমন পাশের বাসায় বা পাশের বাড়ির প্রতিবেশী তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া যেতে পারে। আর যারা একটু দূরে আছে, তাদের কাছে মোবাইল ব্যাংকের মাধ্যমে টাকা পৌঁছে দিতে হবে। ইফতারের আনন্দে সবাই যেন শরিফ হতে পারে সে চেষ্টা করা আমাদের ইমানি দায়িত্ব। অন্যকে ইফতার করানোর সওয়াব সম্পর্কে নবীজি বলেন, ‘কেউ কোনো রোজাদারকে ইফতার করালে রোজাদারের সমান সওয়াব তাকেও দেওয়া হবে। এ জন্য কারও সওয়াব থেকে কমানো হবে না।’ এমন লোভনীয় সওয়াবের কথা শুনে সাহাবিরা খুবই খুশি হলেন। একজন জিজ্ঞাসা করলেন, ‘নবীজি! আমাদের মধ্যে এমন অনেকে দরিদ্র সাহাবি আছে, যারা অন্যকে ইফতার করানোর সামর্থ্য রাখে না।’ নবীজি বললেন, ‘তুমি চাইলে তোমার ভাইকে এক ঢোক পানি কিংবা একটি খেজুর দিয়ে ইফতার করিয়েও সওয়াব অর্জন করতে পারো।’

লেখক : চেয়ারম্যান, বাংলাদেশ মুফাসসির সোসাইটি, পীর সাহেব, আউলিয়ানগর,

www.selimazadi.com

লেখাটি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ হয়েছে দেখতে চাইলে এখানে ক্লিক করুন…

মন্তব্য...

comments

কে. আর প্লাজা (১২ তলা) ৩১, পুরানা পল্টন, ঢাকা-১০০০
ফোন: ০২-৯৫১৫৬৪৬, মোবাইল: ০১৭১৮৭৭৮২৩৮, ০১৯৬৫৬১৮৯৪৭
ইমেইল- mawlanaselimhossainazadi1985@gmail.com
ওয়ের সাইট: selimazadi.com