বিশ্বাসী বান্দারা রাগ-অভিমানে সীমালঙ্ঘন করে না

মাওলানা সেলিম হোসাইন আজাদী | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 93 বার

মাওলানা সেলিম হোসাইন আজাদী

শেষ পর্যন্ত তাঁরা এ অনাচার মেনে নিতে বাধ্য হন এবং মদিনায় ফিরে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হন। কিন্তু আশাভঙ্গের বেদনা তাদের পীড়া দিয়ে যাচ্ছিল। সম্ভাবনা ছিল মনের দুঃখে তাঁদের কেউ হয়তো কাফেরদের সঙ্গে এমন কোনো আচরণ করে বসবেন, যা শরিয়ত সমর্থন করে না। কিন্তু তাঁরা তো ছিলেন সেই মহান কাফেলা, নবীজির সান্নিধ্যধন্য হওয়ার জন্য যাদের নির্বাচন করা হয়েছিল। আসমান থেকে তাঁদের তারবিয়াতের ব্যবস্থা করা হলো। আল্লাহতায়ালা মোমিনদের সম্বোধন করে ইরশাদ করলেন, ‘তোমাদের মাসজিদুল হারামে প্রবেশ করতে বাধা দিয়েছিল, এ কারণে কোনো সম্প্রদায়ের প্রতি অসন্তোষ ও ক্ষোভ যেন তোমাদের তাদের প্রতি সীমালঙ্ঘন করতে প্ররোচিত না করে।’ (সুরা মায়েদা, আয়াত ২)

এ ছিল ইসলামের এক মহান শিক্ষা। অন্যায়ের বিপরীতে অন্যায় নয়, ইনসাফই অবলম্বন করা। মাসজিদুল হারামে যেতে বাধা দান করে মুসলিমদের প্রতি অন্যায় করা হয়েছিল, তাই কাফেরদের প্রতি জন্মানো ক্ষোভ ছিল খুবই স্বাভাবিক এবং স্বীকৃতও বটে। 

 

লেখক : চেয়ারম্যান, বাংলাদেশ মুফাসসির সোসাইটি, পীর সাহেব, আউলিয়ানগর

লেখাটি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ হয়েছে দেখতে চাইলে এখানে ক্লিক করুন…

মন্তব্য...

comments

কে. আর প্লাজা (১২ তলা) ৩১, পুরানা পল্টন, ঢাকা-১০০০
ফোন: ০২-৯৫১৫৬৪৬, মোবাইল: ০১৭১৮৭৭৮২৩৮, ০১৯৬৫৬১৮৯৪৭
ইমেইল- mawlanaselimhossainazadi1985@gmail.com
ওয়ের সাইট: selimazadi.com